বুধবার, ১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে

সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে সন্ধার দিকে  যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মী ও অনুসারীরা। মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরা। সড়কের দুই পাশে আটকা পড়েছে শতশত যানবাহন।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার উত্তর প্রান্ত  বড়দারোগার হাট , বারৈয়াঢালা, বাড়বকুণ্ড এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অনুসারীরা। এ ছাড়াও সীতাকুণ্ডের ভাটিয়ারী, কুমিরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

- Advertisement -shukee

ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহসড়কের উভয়দিকে শতশত যানবাহন আটকে পড়ায় দূর-দূরান্তের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে সেই এক অনিশ্চিয়তায় সময় কাটাচ্ছেন যাত্রীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মোরসালিন বলেন, আদালতের এই রায় জনগণের প্রত্যাশার পরিপন্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, আসলাম চৌধুরীর সমর্থকরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুয়ায়ী সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ এখন আর নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলেও প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়া হয় এবং প্রায় এক ঘণ্টা পর সন্ধার দিকে  যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও