বুধবার, ১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

মঙ্গলবার (৩০ জুন) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চসিকের বাজেট অধিবেশনে সিটি মেয়র ছিলেন প্রধান অতিথি ।

- Advertisement -shukee

২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন।

চসিকের বাজেট ঘোষণা করছেন মেয়র ডা. শাহাদাত হোসেন

মেয়র বলেন, আমি ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব নিয়েছি ৫৯৬ কোটি টাকা দেনা নিয়ে। বর্তমানে দেনার পরিমাণ কমে ৩৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ টাকা ও ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সবক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।

চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমি ভালোবাসি। করপোরেশনের দেনা যত দ্রুত সম্ভব শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য।

১২ জুলাই নগরবাসীর জন্য ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপস চালুর ঘোষণা দেন মেয়র।

সর্বশেষ

এই বিভাগের আরও