বুধবার, ১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৫–২০২৬ রোটারি বর্ষের শেষ নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৫–২০২৬ রোটারি বর্ষের শেষ নিয়মিত সভা ক্লাবের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু-এর সভাপতিত্বে ২৯ জুন ২০২৬ তারিখে নগরীর কাজীর দেউড়িস্থ কিচেন রেস্টুরেন্টে সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিকে সহযোগিতা করেন ক্লাবের সম্মানিত সম্পাদক রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।

- Advertisement -

সভায় ক্লাবের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাপ্ত রোটারি বর্ষে বাস্তবায়িত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এ বছরের সফল কার্যক্রম আগামী দিনের রোটারিয়ানদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

- Advertisement -shukee

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মো. আব্দুল কাদের ও রোটারিয়ান মো. শোয়েব উদ্দিন খান। তাঁরা তাঁদের দীর্ঘ রোটারি অভিজ্ঞতা, নেতৃত্বের বিভিন্ন দিক এবং ক্লাবের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশক হিসেবে বিবেচিত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান একরামুল হুদা, ওয়াহিদুল ইসলাম অয়ন, ডা. গোলাম জিলানী জুয়েল, ডা. সাজ্জাদ রশিদ মারুফ, মোহাম্মদ এম. এ. হান্নান এবং মো. ফজলের রাব্বির সিনান।

এছাড়া বিভিন্ন ক্লাব থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আশরাফুল আলম (রোটারি ক্লাব অব চিটাগং সাউথ), খন্দকার মোহাম্মদ ইমদাদুর রহমান (রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি), আব্দুল্লাহ মিলন (রোটারি ক্লাব অব চিটাগং খুলশি), তাহিয়া কবির (রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি) এবং সাবিনা কাইয়ুম (রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবো)।

বক্তারা তাঁদের বক্তব্যে রোটারির মূল শক্তি হিসেবে ফেলোশিপ, ঐক্য এবং টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী রোটারির সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সকল রোটারিয়ানের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। আগামী দিনে সকল রোটারি ক্লাব পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা। তাঁরা আরও বলেন, সমাজের প্রতিটি মহৎ ও মানবকল্যাণমূলক উদ্যোগে রোটারির সক্রিয় ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সভার শেষ পর্যায়ে সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু উপস্থিত সকল সদস্য ও অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী সভায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ২০২৫–২০২৬ রোটারি বর্ষের শেষ নিয়মিত সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও