শনিবার, ৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

‎এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবার উদ্বোধন সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

‎মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (MFSS)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এইচএসসি ২০২৬’ কার্যক্রমের আওতায় পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা আজ বৃহস্পতিবার ( ২জুলাই ) আনুষ্ঠানিকভাবে যাত্রা  উদ্বোধন  করা হয়েছে। উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

- Advertisement -

‎‎সীতাকুণ্ডের এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ইতোমধ্যে নবমবারের মতো পরিচালিত হচ্ছে- যা একটি অনন্য দৃষ্টান্ত।

- Advertisement -shukee

‎এবারের নির্ধারিত রুটসমূহ হলো:- ‎সীতাকুণ্ড থেকে ভাটিয়ারী,

‎সীতাকুণ্ড থেকে সিটি গেট, ‎বাড়বকুণ্ড থেকে  সিটি গেট।‎

উল্লেখ্য, ‎২০২২ সাল থেকে এই কার্যক্রম সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসা অর্জন করেছে। পরীক্ষার দিন যাতায়াত জনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

‎শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে MFSS ইতোমধ্যে ৬০টিরও বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, “ক্লিন সীতাকুণ্ড”, পতেঙ্গা ও গুলিয়াখালী অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, মোটিভেশনাল সেশন ও নলেজ শেয়ারিং, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন।

‎“রোড টু লাইট” বাস সেবা সহ এ ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।‎

‎আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার  মো.ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার অফিসার লুৎফুন নেছা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  কাইয়ুম চৌধুরী।‎

‎উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন MFSS-এর উপদেষ্টা মহিন উদ্দিন, MFJF-এর উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, মনিষার সাবেক প্রধান নিবার্হী কর্মকর্তা এস এম আজমল হোসেন (হিরু)। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী এবং সার্বিক সমন্বয়ে ছিলেন সাধারণ সম্পাদক ও রোড টু লাইট এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনটি সফলভাবে সমাপ্ত হয়।

‎সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘রোড টু লাইট ২০২৬’-এর উদ্বোধন সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও সফল পরিবেশে

‎শিক্ষার্থীদের জন্য, সমাজের জন্য ‎মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (MFSS) অনন্য দৃষ্টান্ত।

‎এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবার উদ্বোধন করছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও