সোমবার, ২০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বিশ্বকাপ উন্মাদনার মাঝে শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামে দুবাই প্রবাসী আজাদ মিয়ার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

- Advertisement -shukee

শনিবার (১৮জুলাই) বিকালে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সাংবাদিক হামিদুর রহমান,আক্তার হোসেন মেম্বার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, কাস্টমস ইন্সপেক্টর গোলাপ খান, বিশিষ্ট সমাজসেবক গিয়াউদ্দিন সরদার, হাবিবুর রহমান, সোহাগ মিয়া, শাহ আলম হৃদয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

প্রীতি ফুটবল ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে ম্যাচটি হয়ে ওঠে আনন্দঘন ও উপভোগ্য।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও