Friday, 25 September 2026

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৫৫ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৪ জন, চট্রগ্রাম বিভাগে ২৪৬ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে চার রয়েছেন।

- Advertisement -shukee

মোট আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৬ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিপরীত—মৃতদের মধ্যে নারী ৫৩ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৬ দশমিক ৭ শতাংশ।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও