Friday, 25 September 2026

[the_ad id='15178']

আক্কেলপুরে স্লুইসগেটের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার নদীর স্লুইসগেট এলাকা থেকে বেলী বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীর বক্তব্যে গরমিল পাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা।

- Advertisement -shukee

নিহত বেলী বেগম আবাদপুর পূর্বপাড়া গ্রামের মো. বাচ্চুর স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাচ্চু বাড়িতে ফিরে স্ত্রীর খোঁজ না নিয়েই না খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তিনি জানতে পারেন, বাড়ি থেকে কিছু দূরে নন্দাহার নদীর স্লুইসগেট এলাকায় পানিতে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে বেলী বেগমের স্বামী বাচ্চুর বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কখনও তিনি বলছেন, বৃহস্পতিবার দুপুরের পর বেলী গোসল করতে বের হন, এরপর তার আর কোনো খোঁজ নেননি। আবার প্রতিদিন স্বামী-স্ত্রী একসঙ্গে খেলেও বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীকে না ডেকে তিনি না খেয়ে ঘুমিয়ে পড়েন। স্ত্রী বাড়িতে না থাকলেও পরিবারের অন্য সদস্যরাও তার খোঁজ নেননি বলে জানা গেছে।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান জানান, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্লুইসগেটে এলাকায় নদীর পাড়ের পানিতে গৃহবধূ বেলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদমান সাকিব জানান, আবাদপুর পূর্বপাড়া গ্রামের স্লুইসগেট এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিচয় শনাক্ত করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও