শনিবার, ১৩ জুন ২০২৬

[the_ad id='15178']

 রোটারি ক্লাব খুলশী সেন্ট্রালের তৃতীয় প্রতিষ্ঠার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

“বাংলাদেশে রোটারি কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে না। আড়াইবছরের বেশি সময় ধরে রোটারি ডিস্ট্রিক্ট অচল হয়ে আছে। ক্লাব পর্যায়ে কার্যক্রম চলছে। ব্যক্তি রোটারিয়ানের অপরাধের জন্যে ডিস্টিক্ট রোটারি কার্যক্রম বন্ধ করে দেয়া রোটারির সাথে মিলে না। ব্যক্তির জন্যে সংগঠনকে দায়ী করা যায় না। যে বা যারা অপরাধ করেছে, তাদের শাস্তির ব্যবস্থা করলে তো ল্যাঠা চুকে যায়। ” গতকাল (১২জুন) সন্ধ্যারাতে রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের তৃতীয় প্রতিষ্ঠিাবার্ষিকী ও ফ্যামিলি নাইট উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

- Advertisement -

চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়মনীতি নেই। শিক্ষা-স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে যেই লক্ষ্যে এ দেশ স্বাধীন হয়েছে সেই কাঙ্খিত স্বদেশ বিনির্মাণের জন্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রোটারির ক্ষেত্রেও চলছে দৈন্যদশা। রোটারিয়ানদের একত্রিত হয়ে বড়কোনো মহৎ কাজ করার সুযোগ থাকলেও, তা হচ্ছে না। ক্লাবগুলো একত্রিত হয়ে চট্টগ্রামে একটি রোটারি স্কুল স্থাপন করা সম্ভব,যেখানে হাজার হাজার ছেলেমেয়ের লেখাপড়া সুযোগ পেতো কিন্তু তারও কোনো আলামত নেই। জনকল্যাণে রোটারিয়ানদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। রোটারি ইন্টারন্যাশনালের থিম অনুসরণ করে আমাদের রোটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

- Advertisement -shukee

ক্লাব সেক্রেটারি আহমেদ জামাল নাসের চৌধুরীর রোটারি প্রত্যয় পাঠ ও পিপি রোটারিয়ান মহিউদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে তিন-বছরবয়সী খুলশী সেন্ট্রালঠ ক্লাবের যুগান্তকারী কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পিডিজি প্রফেসর ড. এম তৈয়ব চৌধুরী, পিডিজি দিল নাশেন চৌধুরী,রোটারিয়ান মুক্তিযোদ্ধা ডা. আবু আইয়ুব হামিদ,পিপি রোটারিয়ান জাহাঙ্গীর আলম, পিপি রোটারিয়ান ডা.মইনুল ইসলাম মাহমুদ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি রোটারিয়ান সাংবাদিক ওসমান গণি মুনসুর, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য রোটারিয়ান শরীফ আশরাফুজ্জামান,সিপি রোটারিয়ান মোহাম্মদ রেজোয়ান শাহেদী, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এরশাদুল মোস্তফা,পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম,প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মো.সাইফুদ্দিন,রোটারি ক্লাব অব রেইনবোর প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম ও রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির প্রেসিডেন্ট তানিয়া কবির।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা, র‌্যাফেল ড্র ও ফোলেশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

বক্তব্য রাখছেন পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও