শনিবার, ১৩ জুন ২০২৬

[the_ad id='15178']

জামায়াতের উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান আর নেই। তিনি  গতকাল রাত আড়াইটায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ) তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন।

- Advertisement -

মিজানুর রহমান পেশায় ছিলেন একজন শিক্ষক। তিনি দীর্ঘদিন সীতাকুণ্ড পৌরসভাধীন পন্থিছিলা ইসলামিয়া বিজ্ঞান  দাখিল মাদ্রাসার সহসুপার পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে  শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  মহান শিক্ষকতার পাশাপাশি উপজেলা জামায়াতের শীর্ষপদে থাকা  সজ্জন  ও নিষ্ঠাবান এবং ত্যাগি রাজনীতিবিদ আমির মাওলানা মিজানুর রহমানের মৃত্যুতে সীতাকুণ্ড রাজনীতির অঙ্গনে নেতাকর্মীদের মধ্যেও  নেমে আসে শোকের ছায়া।

- Advertisement -shukee

তাঁর সহধর্ধিণী  জোবাইদা আক্তারও একজন শিক্ষক। তিনি সীতাকুণ্ড উপজেলার পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক। তাদের একমাত্র ছেলে আইআইইউসিতে অধ্যয়নরত।

মাওলানা মিজানুর রহমানের জন্মস্থান সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজে শিক্ষাজীবন শেষে শিক্ষাকতা পেশায় নিয়োজিত হয়ে তিনি যুগ ধরে স্থায়ীভাবে বসবাস করছেন সীতাকুণ্ডের ৪নম্বর মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া গ্রামে।

মরহুম মিজানুর রহমানের প্রথম জানাজা আজ রাত সাড়েনয়টা সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা দোয়াজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের পর রাতে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও