Tuesday, 15 September 2026

[the_ad id='15178']

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, আর অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার জন্য।

- Advertisement -

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এমইএর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এ নিয়ে বিভ্রান্তির মধ্যে ভারতের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেয়া হলো।

- Advertisement -shukee

রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের জন্যও আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ ব্রিকসের সদস্য কিংবা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

দিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস সম্মেলন। এতে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও অংশ নেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ

এই বিভাগের আরও