Tuesday, 15 September 2026

[the_ad id='15178']

আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে। যে কোনো মূল্যে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে থানার ওসিদের কড়া নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

- Advertisement -

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৫০ থানার ওসি।

- Advertisement -shukee

সভায় গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পুলিশ জানায়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সময় কম ছিল। তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও যাতে দলটির নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল বা কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া ছিনতাই ও কিশোর গ্যাং দমন, রাজধানীর প্রবেশপথে নিরাপত্তা জোরদার, সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি এবং আবাসিক হোটেলের অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহের নির্দেশ দেয়া হয়।

থানায় ওসিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে গড়িমসি ও শৃঙ্খলাভঙ্গ না করার জন্যও সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। কোনো জরুরি কাজে থানার বাইরে গেলে জিডিতে নোট করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশও দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও