শনিবার, ১৩ জুন ২০২৬

[the_ad id='15178']

ঘোষিত বাজেট দেশের ইতিহাসের সর্ববৃহৎ ও সময়োপযোগী: সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং অত্যন্ত সময়োপযোগী। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক মন্দার মধ্যেও এ বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্পের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১২ জুন) বিকেলে ফটিকছড়িতে সদ্য ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -shukee

ফটিকছড়ির বিবিরহাটের বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।

মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে বাসস্টেশনসংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ করে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করছাড় দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বিশাল বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং ফটিকছড়িসহ সারা দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।

ফটিকছড়ির উন্নয়নে এই বাজেট বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন, শহিদুল আজম চেয়ারম্যান, আবু আজম তালুকদার, খালেদ বাবুল, ওসমান চৌধুরী, হান্নান চৌধুরী, মোহাম্মদ এনাম, কামাল উদ্দিন, নুরু উদ্দিন, এস এম মুনসুর, জালাল চৌধুরী, আজিজ উল্লাহ, দৌলত মিয়া, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মোহাম্মদ সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদুল আলম মেম্বার, প্রিন্স ওমর ফারুক, আহমদ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, শামীম আলমগীর রুবেল, মোহাম্মদ সোলেমান, মহিন উদ্দিন মেসি, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নাসহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সর্বশেষ

এই বিভাগের আরও