শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের মেয়েদের সাফল্য অর্জন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (৭ মে) চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬” ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিরাট সাফল্য অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলার মেয়েরা। বালিকাদের একক ও দ্বৈত-উভয় বিভাগেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা দল। এই অসাধারণ  অর্জনে ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

- Advertisement -

প্রতিযোগিতায় বালিকা একক বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী রাশি নাথ সাথী। দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে সিসিসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত নাবিহা ও মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তামান্না সুলতানা।

- Advertisement -shukee

দলের ম্যানেজার ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, “ ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ ও খেলার সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিকে খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইমরান হুদা। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় খেলোয়াড়েরা এই সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানায়।

চ্যাম্পিয়ান দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

সীতাকুণ্ডের মেয়েদের এই  ক্রীড়াণৈপূর্ণ ও কৃতিত্ব স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে বলে মনে করছেন ক্রীড়াবিদ ও এলাকাবাসী।

সর্বশেষ

এই বিভাগের আরও