বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

চিকিৎসাসেবায় চট্টগ্রাম আসছে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক

গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চট্টগ্রাম আসছে আমেরিকার সানফ্রান্সিকো থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদল।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) ১১তমবারের মতো এ বছর ১২দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা কার্যক্রম চলবে।

- Advertisement -

রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও  আমেরিকার রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম শহরের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় অ্যাসিডে দগ্ধ,ঠোঁট কাটা,তালু কাটা ও জন্মগত ত্রুটিসহ অন্যান্য রোগীদের বিনামূল্যে অস্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।

- Advertisement -shukee

রোটারি ক্লাব অব আগ্রাবাদের আয়োজনে চিকিৎসা দিতে আমেরিকার সানফ্রান্সিকোভিত্তিক রোটাপ্লাস্ট থেকে ২৭ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে পৌঁছবে। এই দলে যুক্তরাষ্ট্র, হল্যান্ড ও মিশরের বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন,এনেস্থেটিস্ট,শিশু বিশেষজ্ঞসহ অন্যান্য মেডিকেল ও নন-মেডিকেল স্বেচ্ছাসেবকেরা রয়েছেন। সংগঠনটি ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী গরীব ও অসহায় রোগীদের জন্যে মানবিক চিকিৎসাসেবা দিয়ে আসছে।

আগ্রাবাদ রোটারি ক্লাবের রোটাপ্লাস্ট ২০২৬ সাংগঠনিক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী জানান, ১২দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে প্রায় ১শ জন রোগীকে বিনামূল্যে অস্রোপচার করা হবে। ইতোমধ্যে প্রায় ৩শ রোগী নাম নথিভুক্ত করেছেন। তন্মেধ্যে ১৫০জনকে প্রাক-বাছাই করে ৩ ফেব্রুয়ারি হাসপাতালে আমন্ত্রণ জানানো হবে। শারীরিকভাবে সুস্থ  ও অন্যান্য উপযুক্ততা পরীক্ষা করে রোটাপ্লাস্ট চিকিৎসকেরা চূড়ান্তভাবে রোগী বাছাই করবেন।

এদিকে বিভিন্ন ক্লাবের রোটারেক্টরগণ এবং সিজিএস স্কুলের শিক্ষার্থীরা এই মিশনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ এ প্লাস্টিক সার্জারিসংক্রান্ত বিষয়ে সেমিনার আয়োজন করবে। কয়েকজন স্থানীয় চিকিৎসকও হাতে-কলমে প্রশিক্ষণের জন্যে এ মিশনের সাথে কাজ করতে আগ্রহী হয়েছেন।

রোটারি ক্লাব অব আগ্রাবাদ বিশ্বব্যাপী মানবিক চিকিসাসেবার জন্যে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল এবং চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতার জন্যে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

সর্বশেষ

র‌্যাবের নতুন নাম এসআইএফ

এই বিভাগের আরও