শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

- Advertisement -

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

- Advertisement -shukee

বিসিসিআই সচিব বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির প্রেক্ষাপটে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে রিলিজ করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে রেকর্ড দামে দল পেলেও আসন্ন আইপিএল মৌসুমে মাঠে নামা হচ্ছে না এই বাংলাদেশি পেসারের।

তবে কেকেআর চাইলে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া। সেক্ষেত্রে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় অন্তর্ভুক্তির অনুমতি দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

 

 

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও