Monday, 28 September 2026

[the_ad id='15178']

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ১৫তম সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

- Advertisement -

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

- Advertisement -shukee

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও