বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের এডহক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

- Advertisement -

১৬ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমিটি গঠন ও অনুমোদন প্রদান উপলক্ষে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির বীর মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ ও সীতাকুণ্ড উপজেলা কমান্ডের প্রস্তাবিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সীতাকুণ্ড উপজেলা ইউনিট কমান্ডের এড হক কমিটির গঠন ও অনুমোদন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিস্তারিত আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাসুক ই ইলাহীকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মান্নান মাস্টারকে সদস্য-সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড উপজেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন মদিন উল্লাহ, নুরুল আলম চৌধুরী, আবু তাহের ও জহির উদ্দিন ফারুক।

চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এইচ এম জিলানী চৌধুরী সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলম,বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা, মহানগর ইউনিট কমান্ডের শাহাবুদ্দিন আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভূঁইয়াসহ অনেকে মূল্যবান বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও