শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ১৮১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের।

- Advertisement -

রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

- Advertisement -shukee

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৫৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা, বায়ুর মানের স্কোর ২১১, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১। একই সঙ্গে ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও