Saturday, 12 September 2026

[the_ad id='15178']

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

- Advertisement -

বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে শতশত নেতা-কর্মী জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন, যার মধ্যে অন্তত দুটি বিস্ফোরিত হয়।

- Advertisement -shukee

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী হওয়া ওই মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি নিশ্চিত করেন যে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও