Saturday, 12 September 2026

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ৭৯০

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন রয়েছেন।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৮৮ জন চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও