Saturday, 12 September 2026

[the_ad id='15178']

কমরেড ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকীতে সিপিবির আলোচনা সভা

‘ফিদেলের আদর্শ আজও মুক্তির সংগ্রামের প্রেরণা’

নিজস্ব প্রতিবেদক

সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম নেতা বিপ্লবী কমরেড ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার ( ১১ সেপ্টেম্বর)  জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফিদেল কাস্ত্রোর জীবন, সংগ্রাম এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী এবং যুবনেতা জাবেদ চৌধুরী।

- Advertisement -shukee

সভা পরিচালনা করেন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া।

সভার শুরুতে কমরেড ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চিলির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট সালভেদর আলেন্দেকে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হত্যার ঘটনায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্য রাখছেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর

বক্তারা বলেন, ফিদেল কাস্ত্রো কেবল কিউবার নেতা নন। তিনি নিপীড়িত মানুষের মুক্তি, জাতীয় মর্যাদা এবং সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক অবিস্মরণীয় প্রতীক। শতবর্ষ পরও তাঁর আদর্শ বিশ্বের মুক্তিকামী মানুষের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে।

তারা আরও বলেন, সালভেদর আলেন্দে হত্যাকাণ্ড প্রমাণ করে সাম্রাজ্যবাদ গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী শক্তিকে বারবার মদদ দিয়েছে। তাই শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম আরও জোরদার করতে হবে।

সভায় ফিদেল কাস্ত্রো ও সালভেদর আলেন্দের আদর্শ ধারণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও