চট্টগ্রামের পৌরসভাধীন সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজিবিষয়ক স্বনামধন্য সাবেক শিক্ষিকা জয়নাব বেগম আর নেই। ইন্নালিল্লাহি…… রাজিউন। আজ বৃহস্পতিবার (১৩নভেম্বর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর । গত সপ্তাহে হার্টের সমস্যা নিয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন তিনি। দুইদিন আগে হার্ট ফেইলিউর হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে রাখা হয়।
এ গুণী শিক্ষক জয়নব বেগম গ্লাস্কোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের সাবেক অফিসার, সীতাকুণ্ড আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্ণালী ক্লাবের সাবেক সভাপতি এ কিউ এম নুরুল গণির সহধর্মিণী।

তিনি মৃত্যুকালে স্বামী, একছেলে ও এক মেয়ে এবং বড়বোন ও ছোট একভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাদের একমাত্র ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার রোকনউদ্দিন ফিরোজ তুহিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন আর একমাত্র মেয়ে ফারহানা জেবিন শাহীন চট্টগ্রামের হালিশহরের একটি কেজি স্কুলে শিক্ষকতা করেন।
আজ বাদ যোহর সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ বাইপাস হাসান গোমস্হা জামে মসজিদ’ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

