বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

ঘোড়ার গাড়ি করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ফোরকানকে ১৪ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানালেন মুসল্লি ও এলাকাবাসীরা।

- Advertisement -

রবিবার (২ নভেম্বর ) উপজেলার ৮নম্বর সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তার পাড়া শেখ ফাজিল (রঃ) জামে মসজিদের ইমামকে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ রাজকীয় বিদায় জানানো হয়।

- Advertisement -shukee

জানা যায়, টানা দীর্ঘ ১৪ বছর শেখ ফাজিল (রঃ) জামে মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন। আজ আছরের নামাজের পর এক আবেগঘন পরিবেশে শেষ কর্মদিবস পালন করেন মাওলানা মোহাম্মদ ফোরকান।

মুসল্লিরা প্রিয় ইমামকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান এবং মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে স্থানীয়দের উপস্থিতিতে ফুলের সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে মসজিদ থেকে তাঁর বাড়ির পথে রওনা হন তিনি।

এসময় ইমামতি জীবনের অবসান-মুসল্লী ও গ্রামবাসীর চোখে জলে প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদ চত্বরে ভিড় জমেছে। আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোহাম্মদ ফোরকান বলেন,জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারাজীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

বক্তার পাড়া শেখ ফাজিল (রঃ) জামে মসজিদ কমিটির সভাপতি মো. আনোয়ার জাহিদ বলেন,এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এ কামনা করি।

সর্বশেষ

‘কাজল চোখের মেয়ে’

এই বিভাগের আরও