বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড উপজেলা সমবায় সমিতি দিবসে

সমবায়ের মাধ্যমে সাবলম্বী হওয়া সম্ভবঃ ইউএনও ফখরুল ইসলাম

সীতাকুণ্ড প্রতিনিধি

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় ” এই শ্লোগানের বাস্তবায়নে  সমবায়  সমিতি দিবসে সীতাকুণ্ড উপজেলা সমবায়  কার্যালয়ের মাধ্যমে সমিতিগুলো নানান কর্মসূচী পালন করেছে।

- Advertisement -

শনিবার( ১নভেম্বর) অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা  সমবায়  কর্মকর্তা মন্জুমান আরার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

সমবায়ী তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, মৎস্য কর্মকর্তা  মো. মোতাচ্ছিম বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, ইউসি সি এর   সভাপতি  ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইউছুফ নিজামী।

সমবায় পতাকা উত্তোলন করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম

 

অন্যদের মধ্যে  সমবায়ী উপকারভোগী  সাবেক কাউন্সিলর ও ইউনিয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি মো. সেলিম,  সহস্রধারা পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির পক্ষে নুর মোস্তফা,আম্বিয়া ঢালা উৎপাদনকারী ফলজ বাগান সমবায় সমিতির পক্ষে জয়নাল আবেদীন ভূইয়া, নিরাপদ জাহাজ ভাঙ্গা শ্রমিক সমবায় সমিতির পক্ষে মো. মহিউদ্দিন, শিপব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে নুর নবী বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইউএনও ফখরুল ইসলাম  বলেন, প্রতিটি সমাজে সমবায় সমিতির মাধ্যমে আমরা সাবলম্বী হতে পারি,এতে আমাদের সততা,পরিশ্রম  ও একতার প্রয়োজন। সরকার সমবায় সমিতিকে সব সময় সুবিধা দিয়ে আসছে। শুধু উদ্যোগ প্রয়োজন। সীতাকুণ্ড সমবায় সমিতিগুলোর কি কি ঘাটতি আছে তা নির্ণয় করে আমাদের কাজ করে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও