Sunday, 9 August 2026

ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছেন ফুটবলার সাকিব

সীতাকুণ্ড প্রতিনিধি 

সীতাকুণ্ডে  ফুটবল  খেলতে গিয়ে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে সাকিব (২০) নামে এক ফুটবলার ইন্তেকাল করেছেন।

- Advertisement -

শুক্রবার  (৩১অক্টোবর) সকাল ১১ টায় সাকিব সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে  ফুটবল প্র্যাকটিস করতে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন খেলার মাঠে।

- Advertisement -shukee

নিহতের খেলার সাথিরা জানান, তখন অতিরিক্ত গরম পড়ছিল,এক পর্যায়ে খেলারত অবস্হায় সাকিব অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিব মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সাকিবের অনাকাঙ্ক্ষিত এ অকাল মৃত্যুতে তার সহপাঠি ও খেলার সাথিরা এবং এলাকাবাসিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

এই বিভাগের আরও