মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবার প্রতিশ্রুতি ‘ব্র্যাক হেলথকেয়ার’ এখন বাড্ডায়

নিজস্ব প্রতিবেদক

সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও তার স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে পরিচালিত ‘ব্র্যাক হেলথকেয়ার’ এখন বাড্ডায়।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০শে অক্টোবর ) রাজধানীর মধ্যবাড্ডায় গুলশান লিংক রোডের টিএ-৯৭ ভবনে ব্র্যাক হেলথকেয়ারের চতুর্থ শাখার যাত্রা শুরু হয়েছে।

- Advertisement -shukee

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বাড্ডা শাখার উদ্বোধন করেন। উল্লেখ্য, ব্র্যাক হেলথকেয়ারের অন্য শাখাগুলো মিরপুর, উত্তরা এবং সিদ্ধেশ্বরীতে অবস্থিত।

সর্বোচ্চ মানের চিকিৎসাসেবায় প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক হেলথকেয়ারের এই সম্প্রসারণ স্বাস্থ্যসেবা খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাশ্রয়ী মূল্যে আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ২০২৩ সালের মার্চ মাসে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত তিনটি সেন্টারে মোট ২ লাখ ৬৮ হাজার মানুষ সেবা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮২ হাজার রোগী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। প্রায় ৯০ শতাংশ সেবাগ্রহীতাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এগুলো নিছকই সংখ্যা নয়; মানুষের বাস্তব জীবনের গল্প যা সহমর্মিতা ও সর্বোচ্চ মানের চিকিৎসাসেবার প্রতিফলন।

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা শুধু রোগ বা আঘাতের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের পরিপূর্ণ যত্ন ও সহানুভূতির বিষয়। তাই ব্র্যাক হেলথকেয়ার আন্তরিকতা ও সহমর্মিতা নিয়ে রোগীকেন্দ্রিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী বলেন, বাড্ডায় এই নতুন কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে আমরা প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চমানের স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ব্র্যাক হেলথকেয়ারের সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া প্রমাণ করে, আমরা সঠিক পথে রয়েছি।

আনুষ্ঠানিক উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক হেলথকেয়ারের সেন্টার ম্যানেজার শাফিন উল হাসান, সহকারী ব্যবস্থাপক আবু মুসা, চিকিৎসক ডা. সামীহা মেহেজাবীন, কাস্টমার কেয়ার কর্মকর্তা উম্মে কুলসুম বৃষ্টি এবং সাবরিনা শৈলী।

গ্রাহকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন ওষুধ প্রদান নিশ্চিত করতে ব্র্যাক হেলথকেয়ারের শাখাগুলোতে রয়েছে আধুনিক মডেল ফার্মেসি। এসব সেবা ছাড়াও ব্র্যাক হেলথকেয়ারে টেলিমেডিসিন, বাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকের বাড়িতে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেয়ার সুবিধাও রয়েছে।

এ ছাড়া স্মার্টফোনে ব্র্যাক হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুক করা থেকে শুরু করে তাদের মেডিক্যাল হিস্ট্রি ট্র্যাক করাসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারছেন।  বৃহস্পতিবার উদ্বোধনের পর থেকেই বাড্ডায় ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে। ব্র্যাক হেলথকেয়ার ও এর সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.brachealthcare.com অথবা ব্র্যাক হেলথকেয়ারের হটলাইন নম্বরে (+৮৮০-৯৬৭৮১৯১৯১১) যোগাযোগ করুন।

সর্বশেষ

এই বিভাগের আরও