বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে চালু হয়েছে মেট্রোরেল। আজ সোমবার বেলা ১১টার কিছুক্ষণ পর চালু হয় মেট্রোরেল।

- Advertisement -

ডিটিএমসিএল জানিয়েছে, এরই আগে সকালে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টার পর  পুরোদমে মেট্রোরেল চালু করা হয়েছে।

- Advertisement -shukee

মেট্রোরেলে থাকা যাত্রীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এক যাত্রী জানান, বেলা ১১টার কিছুক্ষণ পরে আমি অফিসে আসার জন্য বের হই। বের হয়ে দেখি মেট্রোরেল চালু হয়েছে। পরে মেট্রো দিয়ে অফিসের দিকে রওনা হই।

এর আগে আজ সোমবার সকাল ডিটিসিএমসিএলের ফেসবুক পেজে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সোমবার সকাল ১১ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এরপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বেলা তিনটার পর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল।

সর্বশেষ

এই বিভাগের আরও