বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে পর্যটকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক সংলগ্ন এলাকায় আগত দর্শনার্থী ও আশেপাশের এলাকাবাসীসহ দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান সম্পন্ন হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে  আয়োজন করা রক্তের গ্রুপ নির্ণয় ।

- Advertisement -shukee

উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সিনিয়র সহ-সভাপতি সীতাকুণ্ড ইকোপার্কের ইজারাদার ইকবাল হোসাইন সিদ্দিকী। সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড ইকোপার্কের কর্মচারীসহ অনেক স্বেচ্ছাসেবকরা।

ক্যাম্প পরিচালনা করেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, যুগ্ম সাধারণ, জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক, নাহিদ, সদস্য মোস্তফা সাজিত, মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী আক্তার হুসাইন এলিট, স্বেচ্ছাসেবী আকুল দে প্রমুখ।

আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন বলেন,রক্ত দিন জীবন বাঁচান মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগানকে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।

এ সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে এবং দেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করে আসতেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও