“এডু এইডের ” আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহা ইয়াজদাহুম উদযাপন শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও পরিচালক মন্ডলীর সাধারণ সভা ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া প্রি ক্যাডেট স্কুল হলরুমে “এডু এইডের” ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব মাহাত্ম্য, তাৎপর্য ও গাউসে পাক হযরত আবদুল কাদের জিলানী (র) জীবনী শীর্ষক আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন অধ্যাপক আহমদ শাহ আলমগীর, করিম উদ্দিন হাছান, মোহাম্মদ শাহ শাওন, মোহাম্মদ আলী হোসাইন, মোহাম্মদ লোকমান হাকিম, মো আনোয়ার হোসাইন, কালু শাহ, নজরুল ইসলাম, মোহাম্মদ নঈমুদ্দিন হাছান, মোহাম্মদ নুরুল ইসলাম,শহিদুল ইসলাম রনি, আবদুর রহিম নাজিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুমায়ুন কবির, রাকিব উদ্দিন, মোহাম্মদ আবদুল কাইয়ুম প্রমুখ।

