Thursday, 24 September 2026

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৮২তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র  ট্রাস্টি বোর্ডের  ৮২তম জরুরি সভা গতকাল বুধবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও  ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান,  ট্রাস্ট ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন,  ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম(মীর),  প্রফেসর ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী এবং উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।

সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। মূল আলোচনায় গত ৮১তম সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন এবং নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি সহ বিবিধ উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও