বুধবার, ৫ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ছোট পরিসরে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা। বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসদরস্থ কলেজ রোডে অবস্থিত  বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শ্রেণিকক্ষে এ মেলার আয়োজন করা হয়।

- Advertisement -

মেলায় চমক লাগানো বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন করে দেখিয়েছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা।  বিজ্ঞান মেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে প্রদর্শিত হলো এসব উদ্ভাবনী প্রজেক্ট ।

- Advertisement -shukee

শিশুকাল থেকে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করার পাশাপাশি তাদের বিজ্ঞানমনষ্ক করে তোলার মধ্য দিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাশক্তি সজাগ করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।

আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে এ মেলার আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন।

বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমিকম্পের সতর্কবার্তা, সৌরজগত, পানি বিশুদ্ধকরণ ফিল্টার,খাদ্যজাল, ভলকানো , গ্রীনহাউস , পানিচক্র ইত্যাদি ।

বিজ্ঞান মেলা দেখতে বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচণ্ড ভিড় লেগে যায় যেখানে অন্যরকম আনন্দদায়ক ও জ্ঞানগর্ভ পরিবেশ সৃষ্টি করে। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন করে  শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে- যা অন্য শিক্ষার্থীদের জন্যে উৎসাহ ও অনুকরণীয় হয়ে ওঠে।

এছাড়া বিভিন্ন সময় বিদ্যালয়টিতে দেয়ালিকা প্রকাশ, দাবা, বিতর্ক প্রতিযোগিতা, নবান্ন, বসন্ত ও ফল উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও