বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

কাভার্ডভ্যানের ধাক্কায় সীতাকুণ্ডে বিএনপি নেতার প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ওয়ার্ড বিএনপির সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. জয়নাল আবেদীন (৪৬)। তিনি বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

- Advertisement -shukee

স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ  জানায়, এইদিন জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাচ্ছিলেন। এই সময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও