আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ -উপজেলা পূজা কমিটি,বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা আজ রবিবার সকাল ১১ টায় থানা কম্পাউন্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন , জামায়াতে উপজেলা সেক্রেটারী মো. আবু তাহের, সাবেক কমিশনার ও বিএনপি নেতা সামছুল আলম আজাদ,জামায়াতের পৌর সভাপতি আলী আকবর, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো নাসির উদ্দিন ভূঁইয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক,সাধারণ সম্পাদক বীর বাহাদুর, ইন্জিনিয়ার ব্রজ্যধাম জলদাশসহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজা সকল সনাতন ধর্মাবলম্বী ভাই- বোনেরা অধিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকেন।
তবে প্রশাসন থেকে জানিয়ে দেয়া হয় যে, পুজায় কোনো প্রকার নেশা পান করা যাবেনা,আতশবাজি ফুটানো যাবেনা,এইটা সরকারি দির্দেশ।
কেউ নির্দেশ অমান্য করলে জেল জরিমানা হবে- এতে কোনো সুপারিশ চলবেনা।

