সীতাকুণ্ডের ফৌজদারহাটে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ‘২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল চারটায় ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লিং এ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

এসময়ে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর , সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মোরসালিন, আলহাজ্ব মো. জাহাঙ্গীর, খ,ম নাজিম উদ্দিন, জাহেদুল হাসান, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান, ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম , মেলার উদ্যোক্তা মো. রকিসহ স্হানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি উদ্বোধনকালে তাঁর বক্তব্যে বলেন, গ্রামে বসবাসকারী বাাসিন্দারা সকল বিনোদন উপভোগ থেকে বঞ্চিত। এই শিল্প মেলা গ্রামের নারী পুরুষ দিনের কাজ শেষে,রাতে একটু ঘুরাঘুরি ও স্বল্প মূলে তাদের ঘরে ব্যবহৃত নিত্যপণ্য কিনতে পারবেন। বিনোদন ও সদাই দুটাই সারতে পারবে। এই মেলায় পণ্য কিনে কেউ লোকসান হবেনা কারণ,বেশীভাগ পণ্যই দাম নির্ধারণ করা রয়েছে।


