সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে এক মাদরাসার হাফেজী পড়ুয়া ছাত্র পানিতে ডুবে ইন্তেকাল করেছে। রবিবার (৭ সেপ্টেম্বের) সকাল দশটার দিকে মান্দারীটোলা গ্রামে এ নিহতের ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়,মান্দারীটোলা গ্রামের রহমত উল্লাহর ছেলে পরিবারের সবার অজান্তে আব্দুল মজিদ (৪) বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত শিশুকে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত হয়ে ওঠে।

