সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান।

- Advertisement -

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

- Advertisement -shukee

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম।

প্রধান আলোচক প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, প্রকৌশলী সমাজ দেশের অন্যতম পেশাজীবী হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এই প্রকৌশলী সমাজ তাঁদের যথাযথ মর্যাদা ও প্রাপ্য সম্মান পাচ্ছে না। রাষ্ট্রীয় পর্যায়ে প্রকৌশলীদের বঞ্চিত করার সিস্টেম এখনো ভাঙ্গা যায়নি বলে অভিমত ব্যক্ত করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকৌশল পেশাভিত্তিক গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রকৌশলীদের নিয়োগ প্রদান করে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার আহ্বান জানান। এছাড়াও তিনি দেশের গবেষণামূলক ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে সততার সঙ্গে দায়িত্ব পালন করে প্রত্যন্ত জনগণের নিকট পৌঁছানোর জন্য সকল প্রকৌশলীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, আদিপত্যবাদবিরোধী ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ বিনির্মাণে এখনই উপযুক্ত সময় বলে অভিমত ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতে ফ্যাসিবাদ শক্তি এবং তাদের দোসররা পুনরায় যেন বাংলাদেশে ফেরত আসতে না পারে এজন্য সজাগ থাকা এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও আপামর জনসাধারনের প্রতি আহ্বান জানান।

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য-সচিব জনাব জাহিদুল করিম কচি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোমিনুল হক, প্রকৌশলী মো. দুলাল হোসেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. ইমরান আলী, প্রকৌশলী মো. এমাদুল হক এবং ইআরসির সম্পাদক (অর্থ) প্রকৌশলী মো. কামরুজ্জামান।

সর্বশেষ

এই বিভাগের আরও