বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষধর সাপের ছোবলে এক শিক্ষিকার মৃত্যু ঘটেছে।

- Advertisement -

গতকাল সন্ধ্যায় উপজেলার  সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত শিক্ষিকা গোপাঘোষ(৩৭) আলাকলিপুর দিলীপ ঘোষের বাড়ীর পিন্টু ঘোষের স্ত্রী।

- Advertisement -shukee

স্হানীয় মেম্বার সজল কুমার শীল জানায়,গোপা ঘোষ প্রাকৃতির ডাকে ঘরের বাহিরে ল্যাট্রিনে যান। সেখানে যাওয়ার পর  হঠাৎ তার চিৎকার শুনে বাড়ীর লোকজন গিয়ে একটি সাপ দেখতে পান,এরপর  তাকে দ্রুত  উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপাঘোষ স্হানীয় একটি মন্দিরভিক্তিক স্কুলে শিক্ষকতা করতেন এবং তার এক মেয়ে বাংলাদেশ পুলিশে চাকরিরত আছেন। তার আকষ্মিক মৃত্যুতে স্হানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “রোগীকে সাপে কাটার অনেকক্ষণ পর হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেয়া জরুরি, নইলে বিপদের আশঙ্কা থাকে।”

উল্লেখ্য, ইদানিং সাপের উপদ্রপ খুব বেশী দেখা যাচ্ছে । গত সপ্তাহেও একজন কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। উপজেলায় সাপের কামড়ের ইনজেকশন না থাকায় চমেকে যাওয়া দীর্ঘ সময়ে সাপের ছোবলে রোগীর সারা শরীর বিষ ছড়িয়ে পড়ে ফলে প্রায় সাপে আক্রান্ত রোগী মারা যান।

সর্বশেষ

এই বিভাগের আরও