রাস্তা পার হলেই প্রিয় বিদ্যালয়, ঘাতর ট্রাক রাস্তা পার হতে দেয়নি,চাপা দিয়ে কেড়ে নিয়েছে সীতাকুণ্ড টেরিয়াল উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীর মেধাবী ছাত্র রবিউল হোসেন(১৫) এর।
সীতাকুণ্ড উপজেলার উত্তর সীমান্তে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গা ঘেষেই বিদ্যালয়টির অবস্থান। আজ সোমবার সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় রবিউল তার প্রিয় বিদ্যালয়ে যাচ্ছিল,মহাসড়ক পার হলেই বিদ্যলয় গেট,রাস্তার মাঝামাঝি যাওয়ার পরই একটি দ্রুতগামী মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। রবিউল অনেক দূরে ছিটকে পরলে তার উপর দিয়েই ট্রাকটি চাপা দিয়ে চলে গেলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী রবিউল কে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আকস্মিক এমন মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিউল ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর বৈদ্যপুকুর এলাকার গণি মেম্বারের বাড়ীর মো. হারুনের ছেলে।
টেরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির উদ্দীন প্রতিনিধিকে বলেন,রবিউল নবম শ্রেণীর ছাত্র ও রোলনম্বর -১, সে খুব মেধাবী ছাত্র ছিল,তার মৃত্যু আমাদের কে ব্যথিত করেছে।সে ফেদাইনাগর নানার বাড়ী থেকে পড়াশুনা করতো।
হাইওয়ে কুমিরা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী প্রতিনিধি কে বলেন,সিসি ক্যামেরা দেখে দেখতে পাই একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়,ট্টাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

