মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর ছেলে জনি নিহত

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । রবিবার (২৪ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনির নিহতের সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন  ।

- Advertisement -

নিহত জনি জেলার তবলছড়ি মেসার্স হাজ্বী জহির আহমদ এর স্বত্বাধিকারি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বনামধন্য ব্যবসায়ী হাজ্বী জহির আহমদ এর একমাত্র পুত্র সন্তান ।

- Advertisement -shukee

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বনরূপা থেকে তবলছড়ি যাচ্ছিলেন জনি। পথে ওভারটেক করার সময় ট্রাক-অটোরিকশার চাপে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত জনিকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।তিনি বাবা-মা,স্ত্রী, ০২ ছেলে সন্তান  ও ০২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও