চট্টগ্রামের সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১আগস্ট) সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

সমিতির নির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা তাওহিদুল হক চৌধুরী,সদস্য পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল মনসুর,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, পৌর জামায়াতের আমীর আলী আকবর, সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম ও রেহান উদ্দিন রেহান।

বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ,সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,দফতর সম্পাদক শ্রীধাম, সহ দপ্তর সম্পাদক নুর উদ্দীন,সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের,ক্রীড়া সম্পাদক মোহন পাল ও সিএনজি চালক বাদশা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আপনারা নব নির্বাচিত কমিটি বাজারটিকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলবেন। বাজারকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখার জন্যে রাস্তার উপর দোকান না বসানো, ভ্যান-রিক্সা অযথা রাস্তার উপর পার্কিং বন্ধ,সিএনজি চালকদের লাইসেন্স, গাড়ীর কাগজপত্র আপডেট রাখতে হবে,আমরা তাদেরকে জরিমানা করতে চাইনা।


