সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট ইত্যাদি বিষয়সহ ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা, সরকারের বিভিন্ন দপ্তরের সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়নের নাগরিকদের সাথে উপজেলা প্রশাসনের এক গণসংলাপ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত গণসংলাপে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গণসংলাপে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট নিরসন, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভূমি)আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তা প্রমুখ।


