বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড প্রেসক্লাবের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি,  সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার দুপুর ১২টায সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ( কালের কন্ঠ,পূর্বকোণ) সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ( দৈনিক জনকন্ঠ)ও সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাসের( প্রথম আলো) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কুরুচিপূর্ণ পোস্ট করাসহ দৈনিক আমার দেশ অনলাইন ভার্সনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ক্লাবের কনফারেন্স হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সাবেক সভাপতি এম সেকেন্দার হোসাইন,সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম  চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী,সিনিয়র সদস্য মীর মো. দিদারুল হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল,এস এম ইকবাল হোসাইন,মীর মামুন এবং উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল খায়ের,কামরুল ইসলাম দুলু,সাইদুল ইসলাম ।

সভাপতি সৈয়দ ফোরকান আবু তার বক্তৃতায় বলেন, কিছু অপ-সাংবাদিক প্রেসক্লাবের নির্বাচনে হেরে গিয়ে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়।কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ না করে ধারাবাহিকভাবে তারা একের পরে সাংবাদিকদের বিরুদ্ধেসহ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর নিউজ করে যাচ্ছে। সর্বশেষ তারা গত কয়েক দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি ইস্যুকে কেন্দ্র করে কল্পকাহিনী সাজিয়ে আমাদের ৩ হিন্দু সাংবাদিককে ইসকন আখ্যায়িত করে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।তারা আগামী ১৬ আগস্ট শুভ জম্মাষ্টমী পূঁজাকে নৎস্যা করার জন্য  সীতাকুণ্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে।

সভায় সকলে কুচক্রীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে  সকল মিথ্যা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রমূলক নিউজ প্রকাশের নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।

সীতাকুণ্ড থানার ওসির সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক  লিটন চৌধুরী ও সদস্য  কৃষ্ণ চন্দ্র দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমানের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ আজ মঙ্গলবার বিকেলে অফিস কার্যালয়ে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে থানার ওসি মুজিবুর রহমান বলেন, শান্তপ্রিয় সীতাকুণ্ডে কেউ যেন অশান্তি সৃষ্টির পায়তারা না করে এবং সীতাকুণ্ডে সম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে জন্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
আগামী ১৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মষ্টামী অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ যাতে মব সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। কেউ গোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেন তিনি ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও