বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে নানা আয়োজনে শাহজাহান চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নম্বর সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান এর ২৬ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় সোনাইছড়ি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং স্কুল শিক্ষার্থীদের শোক র‍্যলি অনুষ্ঠিত হয়। র‍্যালিশেষে মরহুমের কবর জেয়ারত,  শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী।

- Advertisement -

স্কুলের সিনিয়র শিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, স্কুলের অভিভাবক সদস্য মো. সোলাইমান, মো. সফি, কামরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মাহাথির মাহবুব, রফিকুল ইসলাম, মো. আকবর, ফখরুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন সিকদার, মো. সাহাব উদ্দীন, মোমিনুল ইসলাম, হাজেরা খানম, ঝর্ণা সাহা, হ্যাপি সেন, মার্জিনা বেগম, তাসলিমা আক্তার, মেহেরুননেসা, ঝর্ণা আক্তার প্রমুখ।

- Advertisement -shukee

বক্তারা বলেন, চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ছিলেন এ জনপদের একজন বীর পুরুষ। তার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের জন্যে তিনি আজীবন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন, তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষার প্রসার ঘটান। মানুষ যুগ যুগ ধরে উনাকে স্মরণ করবেন। উল্লেখ যে, সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ১৯৯৯ সালের ৪ আগস্ট নিজ বাড়ির আঙ্গিনায় সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন।

চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান এর ২৬ তম শাহাদাতবার্ষিকীতে কবরে পুস্পস্তবক অর্পণ করছেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও