বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে কদমরসুলে বিক্ষোভ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএনপি নেতাদের বিরুদ্ধে জহির একের পর এক মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার(২৫জুলাই) বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কদমরসুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

সভায় বক্তারা বলেন, একটি জাতীয় দৈনিকে বিএনপি নেতা নুরুল আলমকে জড়িয়ে ” ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার আওয়ামী লীগ নেতারদেরকে ব্যবসা দিচ্ছেন, বিএনপি’র নেতার ছত্রছায়ায় আ.লীগ নেতার ব্যবসা ” শিরোনামে জনৈক জহির সংবাদটি প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।আমি তার শাস্তি এ পত্রিকা থেকে বহিস্কারের দাবী জানাই।

উক্ত নিউজের জন্যে জহির আমার কোনো বক্তব্যই নেননি। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিপক্ষ কিছু আওয়ামী লীগের দোসর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জহির এ সংবাদ প্রকাশ করে।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম, বিএনপি নেতা আইয়ুব আলী, মো. ইউসুফ, শাহাদাত, মোরশেদ, রাসেল, শুভ, মো. ইসমাইল, মাসুদ, বেলায়েত, মো. হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতাকর্মী।

সর্বশেষ

এই বিভাগের আরও