Monday, 21 September 2026

[the_ad id='15178']

মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে সীতাকুণ্ডে জহিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে ব্যবসায়ী,রাজনীতিবিদ, সাংবাদিক,সরকারি কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা,বানোয়াট ও অর্থ আদায়ের অপকৌশলসহ এলাকায় বিভ্রান্তি ও অস্হিরতা সৃষ্টির প্রতিবাদে ভাটিয়ারীবাসী  প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন প্রতিনিধি জহিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা ও প্রতিনিধিত্ব বাতিলের দাবী জানান।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টায়  ভাটিয়ারী কদমরসুলস্হ  বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ  নূরুল আলম  সীতাকুণ্ড প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, হলুদ সাংবাদিকতাসহ নানান অপকর্মের কারণে সীতাকুণ্ড প্রেসক্লাব থেকে বহিস্কৃত জহিরুল ইসলাম জহির গত ২০ জুলাই দৈনিক আমার দেশ এর অনলাইন ভার্সনে  ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আনোয়ার  “আওয়ামী লীগ নেতাদের কে ব্যবসা দিচ্ছে ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। যার অভিযোগ কারী আমি, (কদমরসুলের এলাকায় নূরুল আলম)  এই প্রতিনিধিকে অভিযোগ করি বলে আমার রাম উল্লেখ করেছে। এই মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এলাকায় দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

- Advertisement -shukee

অথচ এই হলুদ সাংবাদিকের সাথে আমার গত ১০ বছরেও  দেখা বা কথা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,এই ভন্ড মিথ্যা প্রচারকারী সংবাদদাতা জহির ইতিপূর্বে জঙ্গল সলিমপুরে বিএনপির সন্ত্রাসীরা মন্দির ভাংচুর, সলিমপুরে  মানববন্ধনে বিএনপির হামলা, জেলা বিএনপি যুগ্ম  আহবায়ক কাজী সালাউদ্দিন,সদস্য সামছুল আলম আজাদ, মো. সালামত উল্লাহ  সহ অনেকের  বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার সহ  ৩/৪ টি সংবাদ করেছে -যা মিথ্যা বানোয়াট। সে মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সীতাকুণ্ডে অস্হিরতা সৃষ্টিতে প্রতিনিয়ত লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জহির আওয়ামী লীগ আমলে অবৈধ উপজেলা চেয়ারম্যান ও এমপি মামুনের অত্যন্ত সহযোগী ছিলেন, আওয়ামী সুযোগ-সুবিধা ভোগ করে চারতলা ভবন করেছেন সীতাকুণ্ডে। জহির সাংবাদিকদের মধ্যেও রেষারেষি সৃষ্টি করে প্রকৃত  সাংবাদিকতার পরিবেশ নষ্ট করার জন্যে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ  পরিবেশনের মাধ্যমে ব্যক্তি আক্রোশে মত্ত । বিএনপির রাজনীতিকেও কলুষিত করছে জহির । ইতিপূর্বে জহির ও পত্রিকার সংশ্লিষ্টদের কে আইনী নোটিশ প্রদান করা হয়েছে।আমরা  অপসাংবাদিক জহির কে আমার দেশ পত্রিকায় থেকে বিতাড়িত করে ভাল প্রকৃত সাংবাদিককে নিয়োগ দেয়ার দাবী জানান।

সম্মেলনে আরো উপস্হিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সিরাজুল ইসলাম চৌধুরী,সালাউদ্দিন চৌধুরী,নূরুল আলম,মোহাম্মদ নবী,মোহাম্মদ ইউছুফ,মো. মোরশেদ,মো. তারেক,মো. ইসলাম, জানে আলম জুনু,মো. হোছেনসহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগি নুরুল আলম

 

সর্বশেষ

এই বিভাগের আরও