সীতাকুণ্ড অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহাসড়কে প্রাণ হারিয়েছে এক মোটর সাইকেল চালক। নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন জসীম ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন) । ঘটনার পর ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়।
বুধবার (২৩জুলাই) বিকেল আনুমানিক ৫ টা ৪০ মিনিটে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জসিম সমাজসেবক নারী উন্নয়ন কর্মি আলেয়া বেগমের স্বামী। তাদের দু্ই ছেলে সন্তান রয়েছে। সীতাকুণ্ড পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করলেও গ্রামের বাড়ী মিরসরাই এর মিঠানালার আমিনুর রহমানের পুত্র তিনি।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, বিকাল অনুমানিক ৫:৪০ মিনিটে বার আউলিয়া হাইওয়ে থানাধীন সীতাকুণ্ড মডেল থানার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোল্লাপাড়া বি এম গেট নামক স্থানে চট্রগ্রামমুখী লেনের উপর মোটরসাইকেল চালক মো: জসিম উদ্দিন চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হযন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

