বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

নকল ক্যাবল কারখানার সন্ধান ফৌজদারহাটে, ৪ লাখ টাকা জরিমানা,মালিক পলাতক

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি নকল বিদ্যুতিক ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍‍্যাব) – ৭। এসময় মালিককে আটক করতে না পেরে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

র‍‍্যাব – ৭ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. হাফিজ সাংবাদিকদের  জানায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট আব্দুল্লাহঘাটায় একটি নকল বিদ্যুতিক ক্যাবল কারখানা রয়েছে – এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২১ জুলাই) সকাল ১১ টায় র‍‍্যাব এর এক ম্যাজিষ্ট্রেটসহ একটি টিম অভিযান চালাই,এসময় দায়িত্বশীলগণ কাউকে পাওয়া যায় নি, কয়েকজন কর্মরত শ্রমিককে কারখানাতে দেখতে পাই,উক্ত কারখানায় উৎপাদিত ক্যাবলগুলোতে “মেইড ইন জাপান ” সীল মারা দেখতে পাই।
তারগুলো জব্ধ করে কারখানার মালিক মো. হাসানকে চার লক্ষ টাকা জরিমানা করেছে র‍‍্যাব এর ম্যাজিষ্ট্রেট।
কারখানার মালিক ঢাকায় ও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও