বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সরকারিকরণ হলো সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেল সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়। ১৫জুলাই  শিক্ষামন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত উপসচিব মোছা. রেবেকা সুলতানার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়টি ১৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চবিদ্যালয় নামে সরকারি করা হলো।

- Advertisement -

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারির চাকরি বদলিযোগ্য হবে না। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

- Advertisement -shukee

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়ায় অবস্থিত বিজেএমসির নিয়ন্ত্রণাধীন হাফিজ জুট মিলস কর্তৃক পরিচালিত সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয় ১৯৭৬ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়সহ সীতাকুণ্ড উপজেলায় সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো দুটোতে ।

সর্বশেষ

এই বিভাগের আরও