বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

চুরি-ডাকাতি ও মাদকের  বিরুদ্ধে  মতবিনিময় সভা সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ড নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্তরের  জনগণের   উদ্যোগে চুরি, ডাকাতি, সামাজিক শৃঙ্খলা, ইভটিজিং ও মাদক বেচা কেনা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা  ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সোমবার ( ১৪ জুলাই) বিকালে নুনাছড়া দলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত  সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল  থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

- Advertisement -shukee

সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে,  তরুণ সমাজসেবক  মোবারক হোসাইন জামশেদ ও সমাজকর্মী  ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. সেলিম উদ্দিন,  প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুণ সমাজ সেবক আরিফ হোসেন জনি চৌধুরী, নুরুল ইসলাম, মো. নূরউদ্দিন, আমিনুল ইসলাম, সোলেমান সেলিম, ওহিদুল আলম আলমগীর, মোবারক হোসেনসহ আরো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ওসি মুজিবুর রহমান বলেন,সমাজে শৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিভাবকগণকে সচেতন হতে হবে,আপনাদের সন্তান বড় হলে তাদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে,তারা লেখাপড়া শেষে কোথায় যায়,কার সাথে মিশে খবর রাখতে হবে।

তিনি বলেন, সন্তানদের চোর,ডাকাত,নেশাগ্রস্ত কারো সাথে মিশতে দেয়া যাবেনা। এসবে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন,অথবা গোপনে  তাদের নাম আমাদের কাছে দিবেন, আমরা সুযোগ বুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো। যে কোনো অপরাধীর বিন্দুমাত্র ছাড় নেই ও থাকবেনা। সব ধরনের মাদক  ও অপরাধ নিয়ন্ত্রণে এলাকার  সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ওসি  মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড মডেল  থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও