চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশতম নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনা ও নিয়মাবলী প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
রবিবার (৬ জুলাই) সকাল ১১ টায় পৌর ব্যবসায়ী কমিটির কার্যালয়ে প্রার্থীদের নিয়ে র আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী সোজা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সামছুল আলম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,উপজেলা জামায়াতের আমীর মৌলানা মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সালেহ আহমদ সলু,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. তাহের, সদস্য জামায়াত নেতা রফিকুল ইসলাম, আলী আকবর।
সীতাকুন্ড পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীগণ হলেন,সভাপতি পদে প্রার্থী মো. নাসির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ জিয়াউল হক, সিনিয়র সহ সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন ও সানন্দ ভট্টাচার্য সাগর,
সহ সভাপতি নিজাম উদ্দিন ও নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে মো. কামাল উদ্দিন ও মো. সাজ্জাদ হোসেন রফিক, সহ- সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মোতালেব, সৈয়দ মো. আলাউদ্দিন ও জাহাঙ্গীর আলম,
সাংগঠনিক সম্পাদক পদে মো. আলাউদ্দিন ও পেয়ার আহমদ পেয়ারু,অর্থ সম্পাদক মো. আকাইদুর ইসলাম ডালিম ও মো. হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন ও নিজাম উদ্দিন,দফতর সম্পাদক পদে মো. জাহাঙ্গীর ও শ্রীধাম চন্দ্র দে, সহ- দফতর সম্পাদক মো. নুর উদ্দিন ও নাঈম জাহাঙ্গীর (ভেন্ডার),সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আবু তাহের ও মো. হাসান, ক্রীড়া সম্পাদক পদে মোহন পাল ও মো. রেজাউল করিম হেলাল।
সদস্য প্রার্থী ( ১ নম্বর ওয়ার্ড) মহিদুল আলম আবির ও মো. হারুনুর রসিদ, ( ওয়ার্ড নম্বর ২) মো. জাহাঙ্গীর আলম ও মো. সালাউদ্দিন, ( ওয়ার্ড নম্বর ৩)- মো. তাজুল ইসলাম সেলিম ও নাদিম উদ্দিন বাবলু (ওয়ার্ড নম্বর ৪) আরিফুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. ইউছুফ, নুর নবী মিন্টু, মো. সাইফুর রহমান, ( ওয়ার্ড নম্বর ৫) মো. আনোয়ার হোসেন সুমন ও মো. আজম খান।
নির্বাচন পরিচালনা কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের এ নির্বাচনে কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম বরদাস্ত করা হবেনা, কেউ এমনটি করলে প্রয়োজনে প্রার্থীতা বাতিল ঘোষণা করা হবে।
উল্লেখ্য,আগামী ১৯ জুলাই ৫ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ হবে। মোট ভোটার তিন হাজারেরও অধিক বলে জানা গেছে।

